Single President Message Template Loaded

আল মারুফ আলিফ – শিমুলিয়া উচ্চ বিদ্যালয়
Slide 1

শিমুলিয়া উচ্চ বিদ্যালয়

Slide 2

দৈনিক সমাবেশ

Slide 3

নবীনবরণ ও এসএসসি বিদায় অনুষ্ঠান 2025

আল মারুফ আলিফ

মানবজীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা শুধু জ্ঞানের দ্বারই উন্মুক্ত করে না, বরং মানুষকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। জন্মের মাধ্যমে আমরা মানুষ হলেও প্রকৃত মানুষ হয়ে ওঠার মূল চাবিকাঠি হলো শিক্ষা। আর এই শিক্ষার সঠিক দিকনির্দেশনা প্রদান করে শিক্ষা প্রতিষ্ঠান।

শিমুলিয়া উচ্চ বিদ্যালয় সেই মহান দায়িত্ব পালন করে চলেছে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে। আধুনিক তথ্যপ্রযুক্তি, নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার সমন্বয়ে আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিদ্যালয়ের এই অগ্রযাত্রায় বিদ্যানুরাগী মানুষ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

— সভাপতি
শিমুলিয়া উচ্চ বিদ্যালয়